বাংলাদেশে কাজ করতে আগ্রহী মনামী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
৩৯ এ পা দিয়েছেন অভিনেত্রী মনামী। কিন্তু সকলেই বলেন এই নায়িকার নাকি বয়স বাড়ে না। একসময় দাপিয়ে সিরিয়াল করেছেন। হঠাৎ টেলিভিশনের পর্দা থেকে উধাও কেন মনামী? চঞ্চল চৌধুরীর এই নায়িকা বাংলাদেশে কাজ করতে চান।
পূণ্যি পুকুর থেকে ইরাবতীর চুপকথা, একসময়ে টেলি পর্দায় লিড রোলেই দেখা যেত মনামী ঘোষকে। কিন্তু হঠাৎ করে সিরিয়াল থেকে একদম উধাও মনামী। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন বাংলাদেশে কাজ করার আগ্রহের কথা। কলকাতায় সুযোগের অভাব বলেই কী এমনটা বললেন মনামী ঘোষ?
দীর্ঘদিন পর একটা ভালো চরিত্রে অভিনয় করেছেন মনামী। মৃণাল সেনের বায়োপিকে স্ত্রী গীতা সেনের চরিত্রেও থাকছে বিরাট চমক। টলিউডের মনামী ঘোষকে দেখা যাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায়। গত বছরের মাঝামাঝি সময়ে মৃণাল সেনের বায়োপিকের ঘোষণা করেছিলেন সৃজিত। নাম ‘পদাতিক’।
মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ইতিমধ্যে চঞ্চল ও মনামীর দুজনেরই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সত্যিই মনামীর কাছে বড় ব্রেক। আমিও সরল মানুষ, চঞ্চলদাও সরল মানুষ কেন বললেন মনামী?
বাংলাদেশের সিনেমাতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউডে গত জুন মাসে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এই সিনেমাতে ইধিকার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
বর্তমানে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমাতে বাংলাদেশে কাজ করছেন সায়ন্তিকা। টলিউডের নায়িকাদের সাথে বাংলাদেশের যোগ বাড়ছে। চঞ্চল চৌধুরীর সাথে কাজ করলেন বটে কিন্তু তা কলকাতায়। বাংলাদেশও কি যেতে চান মনামী? উত্তরে তিনি বলেন, বাংলাদেশেও কাজ করতে চাই। বাংলাদেশে কাজ করার আমার ভীষণ ইচ্ছে। কত ভালো অভিনেতারা রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ