বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় : পুতুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় : পুতুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। তারেক রহমান সবার আগে আমাদের আদেশ দিয়েছেন বাংলাদেশ সবার জন্য। রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার ভোগ করবেন। আমরা সবাই আগে বাংলাদেশি, পরে ধর্মীয় পরিচয়ে বিভক্ত।

তারেক রহমানের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি হচ্ছে আমাদের জাতির জন্য দিকনির্দেশনা।’
সবার আগে বাংলাদেশ শিরোনামে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পুতুল বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে তারেক রহমানের এই আদেশ বাস্তবায়ন করা। একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ‘খুব শিগগিরই তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন। তিনি ফিরে এসে যেন একটি ঐক্যবদ্ধ, ক্লিন ইমেজের বিএনপি দেখতে পান সেদিকেই আমাদের নজর রাখতে হবে। আমরা প্রত্যেকে বিএনপির পতাকা হয়ে কাজ করব। যত বেশি আমরা সফল হবো, বিএনপি তত বেশি শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এদিন দুপুরে ব্যারিস্টার পুতুল উপজেলার পাকা ইউনিয়নের গালিমপুর দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকারের বিষয়টি বিএনপির মূল নীতির অংশ। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৭টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ