বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে : হাফিজ উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে : হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দেশবাসীর নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতনে গণতন্ত্রহীন বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।’

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে দেশে প্রহসনের নির্বাচন হয়েছে। এতে জনগণ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে, যার মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ‘বরিশাল বিএনপির শক্ত ঘাঁটি। আগামী ২৬ জানুয়ারি বিভাগের প্রতিটি জেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ঐতিহাসিক বেলস পার্কে উপস্থিত হবেন। বিভাগীয় এই মহাসমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে জনসমুদ্রে পরিণত হবে।

বরিশাল বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন—বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ