বাংলাদেশে সাধারণ ছুটি আরো একদিন বাড়লো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সূত্রঃ বিবিসি বাংলা
জনতার আওয়াজ/আ আ