বাংলাদেশে সেনা অভ্যুত্থান নিয়ে আনন্দবাজারের ভিত্তিহীন সংবাদ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে সেনা অভ্যুত্থান নিয়ে আনন্দবাজারের ভিত্তিহীন সংবাদ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের অনলাইন সংস্করণে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম হাইব্রিড যুদ্ধের কৌশল ব্যবহার করছে, যা জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া তাদের দীর্ঘদিনের প্রক্সি শেখ হাসিনাকে সমর্থনের জন্য পরিচিত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।

আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের সংবাদের বাস্তবিক কোনো ভিত্তিই নেই। তাদের গল্প বলিউডের কোনো রোমান্টিক কমেডি সিনেমার চেয়ে কম নয়। আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা অনুশীলন করবেন নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে আনন্দবাজার পত্রিকা অনলাইন সংস্করণে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। ভারতের ধারণা, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ