বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের রাশিয়ান অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের রাশিয়ান অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৫, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৫, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এক দলকে বাদ দিয়ে অন্য দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভের ২২শে নভেম্বরের সাপ্তাহিক ব্রিফিংয়ের জবাবে এসব কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। জাখারভ অভিযোগ করেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করার দাবির মধ্য দিয়ে এখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ সময় তিনি অক্টোবরে বিরোধী দলীয় স্থানীয় একজন নেতার সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। এতে আরও বলা হয়, ১০ বছর আগের মতোই ঘটনা ঘটছে। এটা ওয়াশিংটন ও তার মিত্রদের একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহভাবে হস্তক্ষেপ ছাড়া কিছু নয়। তার এসব দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি এক্ষেত্রে প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রদূত পিটার হাসের মিটিং নিয়ে মিস জাখারভের ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়ে দেয়ার বিষয়ে আমরা অবহিত। বাংলাদেশি জনগণ যা চায়, আমরাও তা-ই চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ