বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা, বঙ্গবন্ধুর নাতনি, থিম্যাটিক অ্যাম্বাসেডর, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদকেও দেখা যায়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে রবিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ