বাঙালি প্রাণের তাগিদেই গাইতে শুরু করেছে ‘এসো হে বৈশাখ এসো এসো’ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঙালি প্রাণের তাগিদেই গাইতে শুরু করেছে ‘এসো হে বৈশাখ এসো এসো’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

 

বাঙালি প্রাণের তাগিদেই গাইতে শুরু করেছে ‘এসো হে বৈশাখ এসো এসো’। পুরাতন বৎসরের আবর্জনা দূর করার প্রত্যাশায় বর্ষ বরনে কক্সবাজারের সংস্কৃতি কর্মীদের মাঝে চলছে বেশ তোড়জোড়।

পহেলা বৈশাখে প্রভাতী সুরের সঙ্গে মিতালী হবে ভোরের সূর্যের। শিল্পীদের গান, নৃত্য, আবৃত্তিতে মুখর হয়ে উঠবে কক্সবাজারের বিভিন্ন স্থান।

প্রতিবছরের মতো এবারো শহীদ দৌলত ময়দানের বটতলায় অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের বর্ষবরণের অনুষ্টান।জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বর্ষবরণের আয়োজন।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম জানান, নববর্ষের দিন সকাল সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও বৈশাখের গান দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা, এরপর সাড়ে ৮ টায় হবে মঙ্গল শোভাযাত্রা। সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানান তিনি।

এছাড়াও একইস্থানে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা যেখানে স্থান পাবে চিরায়ত বাংলার নানান অনুসঙ্গ। এদিকে নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ।

অন্যদিকে উদিচী কক্সবাজার জেলা সংসদ গোলদীঘির পাড়ে বর্ষবরণের আয়োজন করেছে। জেলা খেলাঘর শহীদ মিনার থেকে ভোরে মঙ্গলবার শোভাযাত্রা বের করবে বলে জানা গেছে। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ষরণের নানান আয়োজন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ