বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ এরইমধ্যে তিনমাস পার করেছে। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ নিয়ে রাজনীতিবিদদের প্রায়ই অভিযোগ, এক ব্যক্তি একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘ সূত্রতা সৃষ্টি হচ্ছে।

এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়তে যাচ্ছে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অন্য উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন আরও ৫-৭ জন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ