বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই -গোলাম ফারুক মজনু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই -গোলাম ফারুক মজনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

 

মালদ্বীপ প্রতিনিধি: গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে’তে ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক জমকলো আয়োজনে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদান, পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে রয়েছে মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপ সরকারের মৎস্য ও মহাসাগর বিষয়ক মন্ত্রী আহমেদ সিয়াম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও সালমান কিং মসজিদের সম্মানিত ইমাম আব্দুল জলিল ইসমাইল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ, বাংলাদেশ সরকারের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম আবুল কালাম আজাদ, হাইকমিশনার শ্রম বিষয়ক কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ, বাসার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, আলহাজ্ব এম. এ বাসার আবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর পরিচালক মোঃ জাকির হোসেন। মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আমজাদ হোসেন।

অনুষ্ঠানের সর্বোচ্চ করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু। ভারতের জনপ্রিয় ডা. মৌ ভট্টাচার্য ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান এর ত্রিশ জন বরেণ্য ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন পারস্পরিক সম্প্রীতি ছড়া পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন সম্ভব না। তিনি দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনা দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ