বান্দরবানে ফ্যামিলি কার্ড উদ্বোধন, ১০৯৭ নারী পেলেন টাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বান্দরবানে ফ্যামিলি কার্ড উদ্বোধন, ১০৯৭ নারী পেলেন টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ

 

বান্দরবান প্রতিনিধি
ছবি সংগৃহীত
বাংলাদেশের পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের ১,০৯৭ পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালীর উপকারভোগীদের নিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বান্দরবান পার্বত্য জেলায় বাঙালীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়নি।

দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১,০৯৭ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের উন্নয়নের লক্ষ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠী আগের চেয়ে আরও উন্নত জীবনযাপন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার কাজ করছে এবং কেউ যাতে দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ