বাবার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাবার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি প্রতিনিধি

বাবার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে বর্তমান তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের এই কৃষি ভাবনা আজকের নয়; বরং দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি আমাদের কাছে তার পরিকল্পনা ও স্বপ্নের কথা ব্যক্ত করে আসছেন। তার এই পরিকল্পনাগুলো যে গতিতে বাস্তবায়িত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে তিনি তার বাবা শহিদ জিয়ার পথেই হাঁটছেন।’

তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ চাল রপ্তানিতে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাল আমদানি করতে হলেও, তারেক রহমানের এই আধুনিক কৃষি উদ্যোগের ফলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ