বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পূর্ব নির্ধারিত বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই তিন সংগঠনের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ