বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থাই আশঙ্কাজনক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থাই আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সোমবার (৬ জুন) বিকেলে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ তথ্য জানান।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম সাংবাদিকদের বলেন, যারা ভর্তি আছেন, তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। তাদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকীদের অবস্থাও আশঙ্কাজনক।

রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিক্যাল থেকে চিকিৎসক এসে তাদের দেখে গিয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনের নেতৃত্বে একটি দল এখন চট্টগ্রাম মেডিক্যালে আছে বলেও জানান তিনি। সেখান থেকে আরো ৭ থেকে ১০ জন রোগী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসার সম্ভাবনা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ