বাসায় গিয়ে এ্যানীর খোঁজ খবর নিলেন ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাসায় গিয়ে এ্যানীর খোঁজ খবর নিলেন ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

অনলাইন প্রতিবেদক

সদ্য কারামুক্ত বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় গিয়ে তার খোঁজ খবর নিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার বেলা ১১ টায় এ্যানীর বাসায় যান তিনি।

এ সময় এ্যানীর সাথে কুশল বিনিময় করে সার্বিক বিষয়ে খবর নেন মঈন খান।

গত বছরের ১০ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলে পুলিশ। বাসার দরজা ভেঙে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিট কামিশপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ