বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় গুলশানে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।
পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।
জনতার আওয়াজ/আ আ