বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

১৩ দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ৫ টা ৩৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বেলা তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, করোনা সংক্রমণ বাড়ার কারণে ম্যাডামকে বাসায় শিফট করা হচ্ছে।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ