বিএনপি অফিসের ভেতরে বিস্ফোরক নিয়ে গেছে পুলিশ: মির্জা আলমগীর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি অফিসের ভেতরে বিস্ফোরক নিয়ে গেছে পুলিশ: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যাগে করে বিস্ফোরক দ্রব্যাদি পুলিশ বিএনপির অফিসের ভেতরে নিয়ে গেছে।

দলের কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে অবস্থান নেবার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা পাঁয়তারা করছে। পুলিশ আমাদের কার্যালয় থেকে সিসিটিভি, হার্ডডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র—সব নিয়ে গেছে। যাতে হামলার কোনো আলামত না থাকে। শুধু তা–ই নয়, তারা অফিসের মধ্যে ঢুকে সবকিছু ভাঙচুর করেছে। একাত্তরের হানাদার বাহিনীর মতো বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা করেছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে পরবর্তী করণীয় বিষয়ে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।

অবস্থান শেষে রাত ৮টার দিকে দলের অফিস থেকে চলে যান মির্জা আলমগীর। এর আগে বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশে বর্বর হামলা চালায় পুলিশ। এসময় দুই পক্ষের চলা সংঘর্ষে একজন নিহত হন।

শুধু হামলা করেই থেমে থাকেনি বরং বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনে অবস্থান নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ