বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে। এক এগারোর দুঃস্বপ্ন দেখছে তারা।’

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামরা আন্দোলনে হোঁচট খেয়ে ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছেন। দুঃস্বপ্ন দেখছেন কিনা সেটাই বিষয়। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে যায় না। বন্যা জলোচ্ছ্বাসে যার অংশগ্রহণ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে বিবৃতি দিলেন। যে মানুষ বাংলাদেশের সুখে দুখে নেই, তার জন্য দরদ কেন?

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার পেয়েছেন বলেই, সকল অপরাধ থেকে অব্যাহতি পাবেন, এমন কথা নেই। তিনি শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আন্তর্জাতিক ব্যক্তিরা ইউনূসের পক্ষে যেখানে বিবৃতি দিয়েছেন, সেই স্পেস কিনতে ২ মিলিয়ন ডলার লাগে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, ৭৫ এর খুনি, একুশে আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঙ্গে আজ রাজনীতিতে সহাবস্থান করতে হয়। সেই শক্তির সঙ্গেই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয় এখন। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, দুর্নীতি করছে, তারাই গণতন্ত্র উদ্ধারের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তাদের লজ্জা নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ