বিএনপি এমপিদের শূন্য ৫ আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি এমপিদের শূন্য ৫ আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ

 

বিএনপির পদত্যাগ করা শূন্য আসনগুলোর মধ্যে ৫টিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৮ ডিসেম্বর) কমিশন সভা শেষে এ ঘোষণা দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম নতুন ভোটের তারিখ ঘোষণা করে জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি (বুধবার) এই ৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এই ৫ আসনে আগামী ৫ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। বাছাই ৮ ফেব্রুয়ারি। প্রত্যাহার হলো ১৫ জানুয়ারি। আর ভোট গ্রহণ ১ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান, এই আসনগুলোতে ভোট হবে ইভিএমের মাধ্যমে। আর ভোট গ্রহণ চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি এখনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন সকালে সশরীরে স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ সংসদ সদস্য।

তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ অন্যদের সঙ্গে পদত্যাগ করলেও তা গ্রহণ করেননি স্পিকার। কারণ ই-মেইলে দেওয়া পদত্যাগপত্রে তার স্বাক্ষর স্ক্যান করা ছিলো। তবে তিনি মঙ্গলবার (২০ ডিসেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সশরীরে পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্র গ্রহণ করা সংরক্ষিত আসনের উপনির্বাচন হবে এই নির্বাচন শেষ হওয়ার পরে। সেটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত আসনে ভোট হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ