বিএনপি কর্মীদের কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই : ড. হিলালী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কর্মীদের কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই : ড. হিলালী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, মিছিল করলেও মামলা হবে। ঘরে বসে থাকলেও মামলা হবে। সুতরাং মামলা-জেল—এটা আমাদের দ্বিতীয় বাড়ি। অতীতেও গিয়েছি। আমাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। জেলে যদি যেতেই হয় দলের কর্মসূচি পালন করেই জেলে যাব। সেজন্য আমাদের আরও বেশি প্রস্তুত থাকতে হবে। আজ শনিবার সকালে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি ঘোষিত সরকার পতনের লক্ষ্যে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ৯টায় জেলা শহরের সার্কিট হাউস মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ বক্তব্য রাখেন।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পার মোড়ে প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিলকী, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ