বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর বাড্ডার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম সহ ৫ জনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। অন্যরা হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আহসানকে (সোহেল) শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ