বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পেশাজীবী পরিষদের নেতারা বলেছেন, আমরা গণতন্ত্র ও ভোটাধিকার ফেরত চাই। গত ১৫ বছর ধরে আমরা অধিকারহীন। আমরা গণতন্ত্র ও ভোটাধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেলা টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) ত্রি-বার্ষিক সম্মেলনে পেশাজীবী নেতারা এসব বলেন।

ইঞ্জিনিয়ার ফজল মেহমুদ ছোটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী।

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, কে এম আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ, ডা. আহমেদ মোস্তফা নোমান, আবদুস সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বগা, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক ফকরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার লিটন হোসেন।

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার হরণ করা হচ্ছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। যে চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাসহ জনগণের সব অধিকার আজ অর্ধশত বছর পরে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ