বিএনপি নেতা গউছ দুই দিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা গউছ দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের একটি মামলায় বিএনপির এই নেতাকে আদালতে হাজির করেন ডিবির কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক আফতাবুল ইসলাম। এ সময় তিনি আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে জিকে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত মঙ্গলবার রাতে কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকে গউছকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি।

জানা গেছে, গউছ হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৫ সালে দায়ের করা মামলার পলাতক আসামি। তিনি এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামির সঙ্গে যোগসাজশে হবিগঞ্জ সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এমডি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ