বিএনপি নেতা টুকুর অর্থায়নে কাঠের সেতু, হাজারো মানুষের ভোগান্তি দূর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এতে ভোগান্তি দূর হয়েছে হাজারো মানুষের। সোমবার (২৮ জুলাই) বিকেলে সেতুটির উদ্বোধন করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসলে সেই সঙ্গে আল্লাহর রহমতে আপনারা যদি আপনাদের ভোটে আমাকেও নির্বাচিত করেন।
তাহলে এই টাঙ্গাইলে প্রতিটি গ্রামগঞ্জে উন্নয়নের রোল মডেল হবে। টাঙ্গাইল সদরের পশ্চিমাঞ্চলে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ যমুনার ভাঙ্গনে অসহায় বাস্তহারা হয়ে আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।
টুকু আরো বলেন, বর্ষাকালে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়। এতে যমুনা পাড়ের মানুষের দুর্ভোগ বাড়ে।
এই যমুনা পাড়ের জনগণের সঙ্গে অতপ্রতভাবে আমি আপনাদের সঙ্গে আছি।।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ