বিএনপি নেতা শেখ রবিউল আলম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপর তাকে প্রথমে ডিবি কার্যালয় ও পরে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।
জনতার আওয়াজ/আ আ