বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা ঘেরাও করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ জুন) রাত ১টার দিকে থানা ঘেরাও করার কথা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার আরিফুল ইসলাম।

থানা ঘেরাওয়ের পর বিএনপির নেতাকর্মীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ওসিকে আওয়ামী লীগ দোসর বলে আখ্যা দেন।

থানা ঘেরাও করার কারণ সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান ডিউটি অফিসার আরিফুল ইসলাম। তবে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা যায়, স্থানীয় এক নারী ও তারা স্বামীকে মারধর করে চাঁদা দাবির অভিযোগ ওঠে শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ওরফে বাবুর্চি জাকির ও তার লোকজনের বিরুদ্ধে। এ অভিযোগে ভুক্তভোগীরা জাকিরের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজি মামলা করে শাহ আলী থানায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ