বিএনপি পুঁটি মাছের মতো লাফাচ্ছে: হাসান মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি পুঁটি মাছের মতো লাফাচ্ছে: হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:২১ অপরাহ্ণ

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

সরকার দাম না বাড়িয়ে বিদ্যুৎ এ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, নতুন পানি পেলে পুঁটি মাছ, মলা মাছ ও ব্যাঙ যেমন লাফায়, তেমনি না বুঝে লাফাচ্ছে।

শনিবার (৩০ জুলাই) নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দীর্ঘ ১৮ বছর পর জলঢাকা সরকারি কলেজ মাঠে দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়।’

তথ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে আর কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। দ্রব্যমূল্যের দাম সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে। আমাদের তুলনায় ভারতসহ অন্যান্য দেশে আরো অনেক বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালের আগে বিদ্যুৎ শুধু মাঝে মধ্যে আসতো। সেই সময়ে দেশে ৪০ ভাগ বিদ্যুৎ ছিল এখন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে দেশ। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের অনেক দেশেই এখন বিদ্যুৎ সংকটের মধ্যে রয়েছে।

তিনি বলেন, সরকার দাম না বাড়িয়ে বিদ্যুৎ এ হাজার কোটি টাকা ভর্তুকি দিছে। নতুন পানি পেলে পুঁটি মাছ, মলা মাছ ও ব্যাঙ যেমন লাফায় তেমন না বুঝে লাফালাফি করছে। তারা গঠন করেছে বিশ দলীয় জোট, বিশ দলীয় জোট তো নয় বিশ দাঁতের জোট। যেভাবে বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে, মনে হচ্ছে তাদের প্রতীক বদলে গেছে। বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি শুরু হয়েছে, সে কারণে নির্বাচন নিয়ে তারা নানা কথা বলছে।

তিনি আরও বলেন, জনগণ ও আওয়ামীগ যদি ঐক্য থাকে তাহলে আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আমাদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। পরিবারে মাঝেও ঝগড়া বাধা কাটাকাটি হতে পারে এটা স্বাভাবিক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ