বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি আন্দোলন করতে পারে, এটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করে নয়। যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি উনাকে অনেক ভালো জানতাম। কিন্তু তিনি জনগণকে বিভ্রান্ত করতে অনেক কথাই বলে থাকেন।’

উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ