বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি সদস্য, গাবতলী উপজেলা বিএনপি’র নির্বাচিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ মোর্শেদ মিল্টন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ফিরোজ এবং গাবতলী পৌর যুবদলের সাবেক আহবায়ক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ হারুন অর রশীদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উচ্চ আদালতে জামিনে থাকা সত্বেও আজ বগুড়ার দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আওয়ামী শাসন আইনের শাসনকে প্রতিস্থাপিত করেছে। আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায় বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ঙ্কর দানবরুপে আত্মপ্রকাশ করেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায়না। আদালত মানুষের শেষ আশ্রয়স্থল অথচ বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষ সেখান থেকে কোন প্রতিকার পায়না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে।
মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিশিরাতের সরকার। অবৈধ সরকারের বানোয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। অথচ সরকার দলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি নেতা- মোঃ মোর্শেদ মিল্টন, মোঃ ফজলে রাব্বি ফিরোজ এবং মোঃ হারুন অর রশীদ এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণবিরোধী সরকার কর্তৃক সংঘটিত অনাচারেরই ধারাবাহিকতা।
মহাসচিব বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি মহাসচিব অবিলম্বে বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি সদস্য, গাবতলী উপজেলা বিএনপি’র নির্বাচিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ মোর্শেদ মিল্টন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ফিরোজ এবং গাবতলী পৌর যুবদলের সাবেক আহবায়ক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ হারুন অর রশীদ এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ