‘বিএনপি মানবাধিকার লঙ্ঘন করেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বিএনপি মানবাধিকার লঙ্ঘন করেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

 

বিএনপির নেতাকর্মীরা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও হুকুমদাতাদের বিচারের দাবিতে মানববন্ধনটির আয়োজন করে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ নামে একটি সংগঠন।

তথ্যমন্ত্রী বলেন, এ দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে রক্তের ওপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করেছে। তিনি ২২ হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছেন। ১৯৭৭ সালে যে নারকীয় হত্যাযজ্ঞ তিনি চালিয়েছিলেন, তা আর কখনো ঘটেনি। তার শাসনামলে ফাঁসি কার্যকরের পর রায় হয়েছে, এমন বহু ঘটনা আছে। এগুলো ডকুমেন্টেড।

তিনি বলেন বলেন, তাদের অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, তাদের আগুন থেকে অবুঝ পশুপাখিও রক্ষা পায়নি। এরা মানুষের শত্রু, প্রকৃতির শত্রু, এরা অগ্নি সন্ত্রাসী, এরা মানবাধিকার লঙ্ঘনকারী। আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা-সমাবেশের অধিকারের কথা বলে। সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিধায় সারা বাংলাদেশে নয়টি বড় সমাবেশ করতে পেরেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ