বিএনপি মিডিয়া সেল অফিসে জাসাস নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মিডিয়া সেল অফিসে জাসাস নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
আজ সোমবার সন্ধ্যায় (২৯ জানুয়ারি ২০২৪) রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মিডিয়া সেল অফিসে রাজনৈতিক আড্ডা এবং দেশের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু, যুগ্ম আহ্বায়ক শিবা সানু, সদস্য খালেদ এনাম মুন্না এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি মাসুদ রানা লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ