বিএনপি যে উচ্ছিষ্ট ফেলে দেয় আওয়ামী লীগ সেটা নিয়ে রাখে : আলাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি যে উচ্ছিষ্ট ফেলে দেয় আওয়ামী লীগ সেটা নিয়ে রাখে : আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ

 

বিএনপি যে উচ্ছিষ্ট ফেলে দেয় আওয়ামী লীগ সেটা নিয়ে রাখে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ কথা ব‌লেন তিনি।

তিনি বলেন, ‘এই সরকারের নেতাকর্মীরা বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নাই। আমরা তো সেটাই বলি। কিন্তু কোন নির্বাচন? ব্রাহ্মণবাড়িয়ার মত উকিল মার্কা নির্বাচন? উকিল মার্কা নির্বাচন দিয়ে আরেকটা নতুন খাতা খুললেন। বিএনপি যে উচ্ছিষ্ট ফেলে দেয় আওয়ামী লীগ সেটা নিয়ে রাখে।’

আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

আলাল বলেন, ‘আমাদের কর্মসূচিগুলো সফল হচ্ছে। দিন দিন কর্মসূচিগুলোতে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। আমাদের আশার আলো। এটাই হচ্ছে সামনের দিকে এগিয়ে চলার আমাদের মূল।’

তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, আজ বাংলার মানুষ বাঁচতে চায়। আজ বাংলার মানুষ মুক্তি চায়। সেই কথাটাই আজ দেশের প্রতিটি জনগণের মুখেমুখে। সম্মানিত নেতা শেখ মুজিবুর রহমানের ওই ভাষণটা বেশি বেশি করে চালান তাহলে বুঝবেন আপনারা আওয়ামী লীগ কোন জায়গায় আছেন।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আজকের সমাবেশে যে ঐক্য ও শৃঙ্খলা এটাকে পুঁজি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। দেশ নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব এবং এই দেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাস‌চিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নেতা শিমুল বিশ্বাস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ