বিএনপি যে হাতে আগুন দিবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি যে হাতে আগুন দিবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে হাতে আগুন দিবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। যারা লুট করে হাওয়া ভবন তৈরি করেছে, যারা বঙ্গবন্ধু সহ চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করে। যারা ভুয়া ভোটার তৈরি করেছে, দুর্নীতিতে ৫ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে তারাই হলো বিএনপি। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। 

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে গিলে খেয়েছে। আবারও ক্ষমতায় গেলে এবার দেশটাই গিলে খাবে। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। বিএনপির নিজের দলের উপর নিয়ন্ত্রণ নেই তারা কি করে দেশ চালাবে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই রক্ত চক্ষু দেখাক, বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 

তিনি বলেন, বিএনপি লবিস্ট নিয়োগের টাকা পায় কোথায়? কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। বিএনপি বেসামাল হয়ে পদযাত্রা করছে। এ যাত্রাই তাদের পতন যাত্রা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ