বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক - ডাঃ জাহিদ হোসেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক – ডাঃ জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ বৃহস্পতিবার লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন । তিনি বলেন বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং নারী-তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

ডাঃ জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারী নেতৃত্বের বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নারী শিক্ষার বিস্তার এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প বিএনপির সরকারের সাফল্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন-সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বদা কাজ করেছে। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যূত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারো প্রতিপালিত হবে।

ডাঃ জাহিদ সতর্ক করে দিয়ে বলেন, কোনো বিভ্রান্তিকর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি কারো জন্য সুখকর হবে না বরং তা গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্থ করতে পারে । বিএনপি ফ্যাসিবাদের উত্থান ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবে এবং জনগণকে সাথে নিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্টার মাধ্যমে একটি সত্যিকারের জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে।

বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) যুক্তরাজ্যে শাখার উদ্যোগে ২৭শে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লন্ডনের রিজেন্ট লেক ব্যাককুটিং হলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান, আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গোলজার খান, মিসবাহুজ্জামান সোহেল, আজমল হোসেন চৌধুরী জাবেদ।

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক (যুগ্ন সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) ড. মুজিবুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দি। পবিত্র কোরআন তেলায়াত করেন যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির সদস্য শাহরিয়ার রহমান জুনেদ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি সলিসিটর্স ইকরাম মজুমদার, আব্দুস সাত্তার, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আশরাফ উল ইসলাম হীরা, আবেদ রাজা, এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আক্তার হোসেন, আঙ্গুর মিয়া, সিনিয়র সদস্য তফজ্জল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ (সহ সাধারণ সম্পাদকের পদমর্যাদা),সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাবুল চৌধুরী, সালেহ আহমেদ জিলান, শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ হোসেন, তৈয়বুর রহমান হুমায়ুন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ আলী, তৈয়বুর রহমান হুমায়ুন, প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক খিজির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আখতার মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী সহিদ কোশনবিশ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আরিফ আহমেদ, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক আহমেদ চৌধুরী, লন্ডন মহ্নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ খান হাভেন, নজরুল ইসলাম সুজাত আহমদ, তপু শেখ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার তারিক বিন আজিজ, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আল্‌ম, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ