বিএনপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি : ইসি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি : ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

 

বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আহসান হাবিব খান।

তিনি বলেছেন, ‘বিএনপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি। কমিশন সার্বিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও বিএনপিকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা অনুধাবন করে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করে আসছে।’

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

আহসান হাবিব বলেন, ‘ইসি মনে করে, বিএনপির মতো নিবন্ধিত অন্যতম প্রধান রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিক মতবিনিময় হতেই পারে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য বিএনপিকে অনানুষ্ঠানিক মতবিনিময় এবং আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা বর্তমান নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ।’

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আমন্ত্রণ জানিয়ে একটি বেসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

এর আগে আহসান হাবিব গণমাধ্যমে বলেছিলেন, ‘মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। যদি তারা (বিএনপি) সম্মত হয় তখন দিনক্ষণ ঠিক করা হবে। এই আলোচনা আনুষ্ঠানিকও হতে পারে, অনানুষ্ঠানিকও হতে পারে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ