বিএনপির অবস্থান পরিবর্তনে জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে: ছাত্রশিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সময় নিলেও বর্তমানে বিএনপি কোনো সময় নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের ভবিষ্যৎ করুণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। জনগণ যদি ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিতে শুরু করে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়, তবে দেশে মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নেবে। এর ফলে চরম তারল্য সংকট দেখা দেবে, যা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে জোরালো প্রচার চালালেও এখন তারা সেটি মানছে না। তাদের এ অবস্থানের পরিবর্তন জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে যারা দায়িত্বে এসেছেন, তাদের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। ব্যাংক খাতসহ অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতি হতে পারে।
মতবিনিময় সভায় জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ