বিএনপি'র আন্দোলনের নেতা কে, প্রশ্ন সেতুমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র আন্দোলনের নেতা কে, প্রশ্ন সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি’র আন্দোলনের নেতা কে? দলের কাছে এমন প্রশ্নের জবাব জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁর বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের উদ্দেশে বলেন, কোন ভাবেই পকেট কমিটি করা যাবে না, কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশের যে কোন দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন─ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্যগণসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ