বিএনপির আবেদনের প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতারের সম্মতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির আবেদনের প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতারের সম্মতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি প্রকাশ করেছে কাতার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে কাতার সরকার তাদের সম্মতির কথা বিএনপিকে জানিয়েছে। ঢাকায় কাতার দূতাবাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সের পাঠাতে অফিসিয়ালি সম্মতি জানিয়েছে কাতার।

খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে।

খালেদা জিয়ায় চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমান ঢাকায় রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ