বিএনপির উদ্দ্যোগে আগামী ২০ অক্টোবর ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলা এবং জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যোগে আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তবে এই কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান রিজভী।
জনতার আওয়াজ/আ আ