বিএনপির এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে জনগণ : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে জনগণ : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

 

পুলিশ দিয়ে মিথ্যা মামলা, গায়েবি মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেফতার করার প্রতিবাদে আজ বুধবার রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, মহানগর বিএনপির সদস্য সচিব মাহমুদুন্নবী ডন।

ডা. জাহিদ হোসেন বলেন, পুলিশ দিয়ে মিথ্যা মামলা, গায়েবি মামলা, নির্যাতন ও গ্রেফতার করে এই আন্দোলনকে দমন করা যাবে না। বিএনপির এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছে জনগণ। রাজপথের আন্দোলনে এই সরকারের বিদায় করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি কর্মকর্তা জনগণের ট্যাক্সের টাকায় যারা বেতন পান তাদের মধ্যে যারা সরকারের অন্যায় কাজ গুলো করছেন, মনে রাখবেন সরকারের উদ্দেশ্য সফল হলে ব্যবহৃত টিস্যু পেপারের মত ছুঁড়ে ফেলে দিবেন। ইতিমধ্যেই অনেকের ভাগ্যে তা ঘটেছে। তাই সময় থাকতে সাবধান হোন জনগণের মুখের ভাষা বুঝে সে দাবির সাথে একমত হয়ে কাজ করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ