বিএনপির এমপি হারুনের আসন শূন্য ঘোষণা করে গেজেট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ গেজেট প্রকাশিত হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন।
সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে শূন্য ঘোষিত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া পাঁচ আসন শূন্য হলে নির্বাচন কমিশন সেগুলোর উপনির্বাচনের তপশিল ঘোষণা করে।
জনতার আওয়াজ/আ আ