বিএনপির কর্মীরাই নেতার ভূমিকায় আন্দোলনে সফলতা আনবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কর্মীরাই নেতার ভূমিকায় আন্দোলনে সফলতা আনবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির আর পিছু ফেরার সময় নেই। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মীই নেতার ভূমিকা পালন করে এ আন্দোলনে সফলতা আনবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমকে মোবাইল ফোনে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, সরকার এখনও জোর করছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। কিন্তু সংবিধানের জন্যেতো জনগণ নয়, জনগণের জন্যে সংবিধান এবং সেই কারণে আমাদের সংবিধান বারবার লিখিত ও পুনর্লিখিত হয়েছে। প্রয়োজনে আবারও তা হবে।

তিনি বলেন, আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। দাবি আদায়ে রাজপথে ছিলাম, রাজপথে আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার গণদাবিকে কোনোরকম তোয়াক্কা না করে সংবিধানের দোহাই দিয়ে আবারও একদলীয় সাজানো নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। আর এর বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার আমাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে উসকানি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর ফন্দি নিয়েছে। এসব ধাপ্পাবাজি দিয়ে এবার দেশে বিদেশে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না। সরকার পতনের একদফা দাবিতে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ