বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

 

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-এর টকিং পয়েন্ট—
 ১০টি বিভাগীয় সমাবেশে বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা, পরিবহন ধর্মঘট, রাষ্ট্রীয় সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।
 ৭ ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নজিরবিহীন হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ, গণ-গ্রেফতার করা হয়েছে।
 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতাদের গভীর রাতে গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে।
 সারাদেশে গায়েবী মামলা, গণ-গ্রেফতার অব্যাহত রেখেছে। একই সাথে সারা দেশে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর চলছে।
 এর মধ্যে ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ কর্মসূচীতেও হামলা, প্রতিবন্ধকতা চলছে।
 এর পরও যেহেতু বিএনপি সংঘাত চায় না এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়, সমস্যা সমাধান করতে চায় এবং যেহেতু বিএনপি অন্য রাজনৈতিক দলের কর্মসূচির দিনে নিজেদের কর্মসূচি পালনের নীতি পরিহার করে চলে এবং যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় সেদিন বিএনপি’র গণমিছিল কর্মসূচী না করবার আহ্বান জানিয়েছেন, সেজন্য আমাদের ওপর আওয়ামী লীগ সরকারের অব্যাহত দমন-নিপীড়নের পরও আমরা শান্তি শৃংখলার স্বার্থে আমাদের পূর্ব ঘোষিত ২৪ ডিসেম্বর ১০ দফা দাবীতে গণ-মিছিলের কর্মসূচী পূণঃবিন্যাস করছি :
২৪ ডিসেম্বর ঢাকা মহানগর ব্যতিত সকল জেলা ও মহানগরে গণ-মিছিল অপরিবর্তিত থাকবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনে ভোট বিপ্লব নস্যাৎ করতে প্রশাসনের অনুগত কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে দিনের ভোট আগের রাতে করার স্মরণে ঐ দিনে অর্থাৎ আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার, সেই জালিয়াতি ও ভোট চুরির মাধ্যমে জোর পূর্বক ক্ষমতায় অধিষ্টিত ব্যর্থ, অযোগ্য, দূর্নীতিবাজ, অগণতান্ত্রিক ও গণবিরোধী সরকার পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রমবর্ধমান উর্ধ্বগতি প্রতিরোধ এবং সরকার ও সরকারের ঘনিষ্টজনদের সীমাহীন দুর্নীতি, অনাচার ও লুটপাট অবসানের লক্ষে ক্ষমতা দখলের নির্বাচনী প্রহসনের পরিবর্তে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ১০ দফা দাবীতে ঢাকা মহানগরীতে ‘গণ-মিছিল’ অনুষ্ঠিত হবে।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে আজ একই কর্মসূচি ঘোষণা করছে। আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই।
সকলের সম্মিলিত অংশগ্রহণে আন্দোলন এগিয়ে যাবে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ