বিএনপির গণঅনশন শুরু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির গণঅনশন শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর আগে থেকেই বিএনপির ঢাকা দুই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

গণঅনশনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠন, পেশাজীবি নেতৃবৃন্দ। এছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

১২ দলীয় জোট সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিজয় নগর পানির ট্যাংক সামনে এ কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে গণঅনশন কর্মসূচি পালন করবে।

গণফোরাম ও পিপলস পার্টি
মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করবে।

এছাড়াও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখা। আজ শনিবার বেলা ১১টায় শাহবাগে বিএসএমএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে কর্মসূচি পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ