বিএনপির গণসমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির গণসমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

 


নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসেই খাওয়া-দাওয়া করছেন।

মাঠে অবস্থান করা বিএনপির এক নেতা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা মাঠে নেমেছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। দিন শেষে আমরাই বিজয়ী হবো।
এরআগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে গণসমাবেশ করেছে বিএনপি। এটি হবে বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ