বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

 

গত ৫ জুন ২০২৩ তারিখ, সোমবার, রাত ৮.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. মির্জা আব্বাস
৩. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৪. ড. আব্দুল মঈন খান
৫. জনাব নজরুল ইসলাম খান
৬. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৭. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৮. জনাব সালাহ উদ্দিন আহমেদ
৯. বেগম সেলিমা রহমান
১০. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ২৯ মে ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়। মহাসচিব সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
২। সভায়, বর্তমান অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ সংকট বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভা মনে করে, বর্তমান অবৈধ সরকারের নজীর বিহীন দূর্নীতির কারনে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা চরম সংকট সৃষ্টি হয়েছে। জবাবদিহীতার অভাবে দূর্নীতির লক্ষে অপরিকল্পিতভাবে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপন, বিদ্যুৎ উৎপাদন ব্যতিরেকে ক্যাপাসিটি চার্জ প্রদান, ভারতের আদানী গ্রুপের সঙ্গে ২৫ বৎসরের অসম বিদ্যুৎ চুক্তি, আজকের সংকটের প্রধান কারন। অসহনীয় লোডশেডিং, শিল্প ও কৃষিখাতে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি এবং জ¦ালানী ক্রয়ের ক্ষেত্রে ব্যর্থতা সর্বোপরি বিদ্যুৎ খাতকে দূর্নীতির জন্য প্রধান খাত হিসেবে নেওয়ায় বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি করে জনগণের অসহনীয় দূর্ভোগ সৃষ্টি করছে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে সংকটের সৃষ্টি করছে। সভায়, অসহনীয় লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে নজীর বিহীন দূনীতির প্রতিবাদে আগামী ৮ জুন বৃহস্পতিবার সকল জেলা সদরে অবস্থিত বিদ্যুৎ কার্যালয় সম্মুখে দুপুর ১১টা হতে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান এবং অবস্থান শেষে স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
৩। সভায়, উচ্চমূল্যস্ফীতির চরম দুরাবস্থার বিপর্যস্ত পরিস্থিতির মাঝেও করযোগ্য নয় এমন ঞওঘ ধারীদের ওপর ন্যূনতম দুই হাজার টাকা আয়কর আরোপের সিদ্ধান্তসহ অর্থনৈতিক সংকট নিরসনের কোনও বাস্তব সম্মত নীতি গ্রহণ না করে সাধারণ মানুষের জীবন যাত্রা আরও সংকট ময় করে তোলা, শাসকগোষ্টীর দূর্নীতির সুযোগ সৃষ্টিকারী গণ-বিরোধী প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪ কে প্রত্যাখ্যাণ করা হয়। সভা মনে করে প্রস্তাবিত এই বাজেট মূল্যস্ফীতি আরও বৃদ্ধি করবে, কৃষি ও শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারনে উৎপাদন নিরুৎসাহিত করবে। অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি করবে।
শিক্ষা খাতে শিক্ষার ব্যয়, শিক্ষার উপকরনের মূল্য বৃদ্ধির কারনে শিক্ষার মান উন্নয়নের পথকে বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য খাতে জনগণের স্বাস্থ সেবা লাভের সুযোগ সৃষ্টি করার কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সর্বোপরি অনুৎপাদন খাতে বরাদ্ধ বৃদ্ধি করে সার্বিক উৎপাদনশীলতা ব্যহত করা হচ্ছে। ঘাটতি বাজেটের অর্থ সংগ্রহে সুনির্দিষ্ট বাস্তব সম্মত নীতি গ্রহণ না করে গোজা মিলের মাধ্যমে জনগণের প্রতারনা করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষকে আরও বেশি দূর্ভোগে ফেলবে। প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪ সম্পর্কে বিস্তারিত বিএনপি’র বক্তব্য আগামী ৭ জুন ২০২৩ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। সভায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নজীর বিহীন লোড শেডিং, সারা দেশে অস্বাভাবিক নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবীতে সুবিধা মত সময়ে ঢাকায় একটি নারী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রস্তুতি ও সমন্বয় করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৫। সভায়, কয়েকটি সাংগঠনিক বিষয়ে আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ