বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্য’ মাইলফলক হয়ে থাকবে : জাগপা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্য’ মাইলফলক হয়ে থাকবে : জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাককে স্বাগতম এবং সমর্থন জানিয়েছে ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার প্রয়োজনে বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্য’ ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। জনগণ অচিরেই বিজয় লাভ করবে।

জামায়াতে ইসলামীর বৃহৎ সাংগঠনিক শক্তি সরকারবিরোধী চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

শনিবার (২৭ জুলাই) রাজধানীতে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় রাশেদ প্রধান এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, হাজি মো. হাসমত উল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, আসাদুজ্জামান বাবুল, মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ