বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে জড়ো হন।

এখান থেকেই যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করছে দলটির নেতা-কর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই পদযাত্রায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এছাড়া প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নিজ নিজ দল ও সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করবে।

গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায়, ১২ দলীয় জোট বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ৩টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, এলডিপি দুপুর ৩টায় কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে বেলা ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণ-অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) প্রথম দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সরকারবিরোধীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ