বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাঁচ শতাধিক থানায় যুবলীগের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাঁচ শতাধিক থানায় যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ

 

বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশে পাঁচশর বেশি থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। আজ বুধবার গাজীপুর ও লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ অনেক জেলায় বিএনপি-জামায়াতের পদযাত্রার নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব সংগঠন।

এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ রাজধানীতে আসনভিত্তিক বিক্ষোভ মিছিল করে। ঢাকা-১১ আসনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অংশ নেন।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতাকর্মীরা বলেন, আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রার নামে বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে রাজপথেই তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থেই যুবলীগ সর্বদা রাজপথে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ